মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে  ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন (আর্ম পুলিশ)  ৭এপিবিএন সিলেট এর সাব ইন্সপেক্টর মো.মাসউদুর রহমান।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে শ্রাবণী মিষ্টান্ন ভান্ডার ও শাওন মিষ্টি ঘরকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল আমিন জানান,নিত্যপ‌ণ্যের বাজার অস্থির না কর‌তে পারে সে জন্য আমরা বাজার মনিটরিং করছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে শ্রাবণী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার ও শাওন মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।