স্বাস্থ্য সেবায় আরো একধাপ এগিয়ে যাওয়ার পথ সুগম হলো কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স। তারই লক্ষ্যে নতুন সংযোজন হলো করোনারোগিদের নমুনা সংগ্রহের পরিবহন সিএনজি অটোরিকশা ।
এই প্রথম কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগিদের নমুনা দ্রুত সংগ্রহ করতে নতুন সিএনজি অটোরিকশা প্রদান করেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বুধবার ৭ ই জুলাই সকাল ১১টায় এমপি তানভীর শাকিল জয়ের উদ্যোগে দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সহযোগিতায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল এটা গ্রহনকরেন । তিনি বলেন, এখন থেকে কাজিপুরের মানুষের করোনারোগিদের রোগ নির্ণয়ের জন্য আর কস্ট করতে হবে না। বিশেষ করে করোনারোগিরা ফোন করার অল্প সময়ে এই সিএনজি নিয়ে স্টাফ বা ডাক্তারা চলে যাবে। উক্ত রোগ নির্ণয় করতে হাসপাতালের স্টাফরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে আনতে পারবে।
তিনি আরো বলেন, উপজেলার যমুনা পশ্চিম অঞ্চলে মানুষ যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করলে তার বাড়িতে গিয়ে নমুনা নিয়ে আসবে। তিনি এর জন্য মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় কে ধন্যবাদ জানান । আরো ধন্যবাদ জানান দি ফ্রেন্ড অ্যাসোসিয়েশন কে।স্যাম্পল কালেকশন এর জন্য ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে এসএমএস করুন 01730324719,01810159297 নাম্বার এ।
