স্বাস্থ্যবিধি মেনে ৭ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মৃতের বাসভবন এর সম্মুখে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পর মৃত মোছাঃ নেহারুন্নেছা বেগমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য যে মৃত মোছাঃ নেহারুন্নেছা বেগম দক্ষিন পাঁচগাঁও গ্রামের মৃত মাওলানা সাইদুর রহমান এর সহধর্মিণী। গতকাল মঙ্গলবার ৬ জুলাই রাত ১১ টার দিকে রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের দক্ষিণ পাঁচগাঁও গ্রামের মোছাঃ নেহারুন্নেছা (৭০) করোনা পজেটিভ নিয়ে সিলেট সামসুদ্দীন মেডিকেলে মৃত্যু বরণ করেন।

মৃতের আত্মীয় কুলাউড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী নোমান চৌধুরী তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ) এর সাথে যোগাযোগ করলে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল এর সাথে যোগাযোগ করলে তিনি স্বাস্থবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা প্রদান করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম তাকরীম ফাউন্ডেশনকে মহতীকাজে সার্বিক সহযোগিতা করেন।

মৃত মহিলার গোসল, কাফন ও দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য শাহিন আহমদ, মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী, স্বপন আহমদ, শাবানা বেগম, ফারজানা আক্তার রেজভী, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর রাজনগর উপজেলার টিম প্রধান শেখ তোফায়েল আহমদ।