কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারের বিধিনিষেধ কার্যকর করার জন্য প্রতিদিনের মত আজও নবীনগর বাজারে সেনাবাহিনীর টহল। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান সেনাবাহিনীর সদস্যদের কে সাথে নিয়ে নবীনগর বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা অযাচিত ঘোরাফেরা না করার জন্য সর্বসাধারণকে অবহিত করেন। নিত্যপ্রয়োজনীয় দোকানদারকে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য নির্দেশ দেন।

আজ দুপুর ১২টা সময় নবীনগর বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সুমন ট্রেডার্স কে স্বাস্থ্যবিধি অমান্য করার কারণে ৩,০০০ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান।

এছাড়া সর্বক্ষণ পুলিশ সদস্য, বিএনসিসি এবং গ্রাম পুলিশের সদস্যরা লকডাউন পালনের জন্য যথাযথ দায়িত্ব পালন করছেন।