সরকার ঘোষিত লকডাউনের ৩য় দিনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান লকডাউনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
৩ জুলাই শনিবার তিনি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের সাথে কথা বলেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি,ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ময়মনসিংহ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ডিবি) ওসি মোঃ শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।
