করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সিলেটে অভিযান শুরু করেছে সিসিকের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে অভিযান শুরু করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় সিসিকের সামনে ২ রিকশা আরোহীকে ২শত টাকা করে ৪ শত টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা আদায়রের পাশাপাশি পথচারিসহ কয়েকজনকে মাস্ক দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। তিনি বলেন, সরকারেরে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে সিসিক। অভিযান শেষ হওয়ার পর বলাযাবে কতজনকে জরিমানা করা হয়েছে এবং কতটাকা জরিমানা আদায় করা হয়েছে। বিস্তারিত জানতে পরে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সিলেটে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে।

তবে যাত্রীদের কাছ থেকে রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে রাস্তায় মানুষের চলাচল রয়েছে সীমিত ।