নওগাঁর রাণীনগরে করোনা আক্রান্ত মর্জিনা বিবি (৫০) নামে এক মহিলা মারা গেছেন। বুধবার সকাল অনুমান সাড়ে ৯টায় নিজ বাড়ীতে মারা যান তিনি। মর্জিনা উপজেরা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী।

গত ২৮ জুন মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এনিয়ে এউপজেলায় মোট ৫ জন মারা গেল। এছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা:এএইচএম ইফতেখারুল আলম।

মর্জিনার পারিবারিক সুত্র জানায়,হঠাৎ করেই গত কয়েক দিন আগে জ্বর,কাশিসহ নানা উপসর্গ দেখা দেয়। এর পর ২৮ জুন রাণীনগর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। ওই দিনই মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এর পর থেকে বাড়ীতে থেকেই তিনি চিকিৎসা গ্রহন করছিলেন। বুধবার সকাল অনুমান সাড়ে ৯টায় মারা যান তিনি।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়,এপর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ২০৮ জনের শরীরে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৬জন সুস্থ্য হয়েছেন। এছাড়া মর্জিনাসহ ৫জন মারা গেলেন। এখনো হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন,স্বাস্থ্যবিধি মেনে মর্জিনার দাফন সম্পন্ন করা হবে।