চলমান করোনার প্রার্দভাব বৃদ্ধি পাওয়ায় এবং তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার নতুন করে লকডাউন ঘোষণা করেছে। আগামি (১ জুলাই) থেকে কার্যকর হবে। করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার ।

তারইধারাবাহিকতায় সম্প্রতি করোনার সংক্রামক বেড়ে যাওয়ার পৌর এলাকার আলমপুরচৌরাস্তা,চৌরাস্তা মোড়, পৌর মার্কেটে জননগণকে সচেতন করতে নানা পরামর্শ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছেন।

মংগলবার (২৯জুন) বিকেলে তার পৌরসভা বিভিন্ন এলাকায় ঢুকে জনসাধারণের মাঝে কোভিড-১৯ থেকে রক্ষায় স্বাস্থ্য বিধি মেনেচলতে সচেতন বার্তা ও সতর্ক করে নানা পরামর্শ ও মাস্ক বিতরণ করেন।এ সময় পথচারী, পরিবহন শ্রমিক, বাজারে ক্রেতা- বিক্রেতাসহ সাধারণ জনগণকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে পরামর্শ দেন।