নওগাঁ শহরে শিক্ষার্থীদেরকে বইমুখী করতে কাজ করে আসছে স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরি। সম্প্রতি পাঠাগারটি সরকারি স্বীকৃতি পেয়েছে। পাঠাগারের পক্ষ থেকে আজ মঙ্গলবার ২২ জুন জেলা শিক্ষা অফিসের সামনে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়াও স্থানীয় দয়ালের মোড় মাদ্রাসায় পাঠাগারের কল্যাণ কামনা করে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাঠাগারটির সভাপতি আরাফাত রহমান হিমেল, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম, কার্যনির্বাহী সদস্য এমএ হাসিব চৌধুরি, ফজলে রাব্বি, সিহাব সহ আরো অনেকে।