স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় সিলেটে ৩ ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমান করেছে র‌্যাব ও জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, রবিবার সকাল সাড়ে ১০টা হতে দুপুর সোয়া ১টার পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং মোঃ মেজবাহ উদ্দিন, (সহকারী কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট) এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় স্বাস্থ্য বিধি সঠিকভাবে না মানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে ৫ হাজার টাকা, তাজমল খান তাজুলকে ৩ হাজার টাকা ও রুহুল আমিনকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২০