সরকার সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চায়। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি টাইগার এমএলআরএস মিসাইল উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বেড়েছে। বিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলতে শিখেছে বাংলাদেশ।

শেখ হাসিনা আরও বলেন, আধুনিক মিসাইল অপারেশনাল দক্ষতার পাশাপাশি সেনাবাহিনীর মনোবল বাড়াবে। এ সময় প্রধানমন্ত্রী পরিবর্তিত বিশ্বের উপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করতে প্রত্যেক সেনা সদস্যকে কাজ করার আহ্বান জানান।