রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন ও বাকি সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।বৃহস্পতিবার (১৭ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। এরমধ্যে করোনা সংক্রমিত হয়ে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন এবং উপসর্গে রাজশাহীর ছয়জন ও নাটোরের একজন।

সাইফুল ফেরদৌস আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এছাড়া রামেকে করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন ১৬৪ জন ও ১৯৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। রামেকে ৩০৯টি বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৫৮ জন, যা পূর্বের তুলনায় ১৪ জন বেশি।

করোনা টেস্টের বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনায় ৭৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৪১৫ শতাংশ, নাটোরে ১২৫ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৭৪৫ শতাংশ।