সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ছিনতাইকারি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। সোমবার (২৪ মে) পশ্চিম পীর মহল্লা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জের বানিয়াচং থানার ইকরাম গ্রামের মো: এবারক মিয়ার পুত্র বর্তমানে সাগরদীঘিরপাড়ের বাসিন্দা মো: কামরুল হাসান (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোয়ালী সুলতানপুরের মো: হান্নান মিয়ার পুত্র বর্তমানে বনকলাপাড়ার বাসিন্দা সোহেল আহমদ (২১), নগরীর পশ্চিম পীর মহল্লা ১৩৭ নং বাসার মো: বাবুল মিয়ার পুত্র মো: রাকিব ইসলাম (১৯) ও নেত্রকোনা জেলার খলিয়াজুরি গ্রামের আটগাঁও ওবলির মৃত ফুল মিয়ার পুত্র বর্তমানে ওসমানীনগর দয়ামীর এলাকার বাসিন্দা আহমেদ রিমন (১৯)।
র্যাব-৯ জানায় সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, সিনিঃ এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে এসএমপির এয়ারপোট থানার পশ্চিম পীর মহল¬া মাদ্রাসা গলীর মাঠের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে উল্লেখিত ৪ ছিনতাইকারী চক্রের সদস্যেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ছিনতাইকৃত ২টি মোবাইলসহ ৪টি দেশীয় অস্ত্র তলোয়ার, চাকু উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিনযাবৎছিনতাইকারী চক্র দলবদ্ধ হয়ে সিলেট শহরে বিভিন্ন স্থানে বিশেষ করে আ¤¦রখানা, এয়ারপোর্ট রোডে সাধারণ মানুষকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন গদ টাকা, মোবাইল ফোন, স্বর্নালংকার প্রভৃতি ছিনতাই করতো। বিশেষ করে যারা বাধা দিত সে সকল ভূক্তভোগীকে ছিনতাইকারীরা মারধরসহ মারাত্বক ভাবে যখম করতো।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৪) এর ৪/৫ ধারায় আসামীদের’কে সংশি¬¬ষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
