মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান সদর সার্কেল মৌলভীবাজার এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মর্তুজা এবং পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই এনামুল হক, এসআই আজিজুর রহমান নাইম, , এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার সদর থানা এলাকাসহ রাজনগর থানাধীন খাশ প্রেমনগর এলাকায় দীর্ঘ ১৬ ঘন্টা অভিযান পরিচালনা করে বিকাশ চক্রের সক্রিয় সদস্য বুলবুল মিয়া (৩৬), পিতা-মৃত আছাদ আলী, মোঃ মাসুম(১৯), পিতা-মিলদার মিয়া, উভয় ঠিকানা, খাশ প্রেমনগর, থানা রাজনগর জেলা মৌলভীবাজার।

এবং ফজলুল হক (৩২), পিতা ফিরোজ আলী, গ্রাম ইছাকোটা, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ, বর্তমান ঠিকানা,গোবিন্দ্রশ্রী, থানা ও জেলা মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট ২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১লক্ষ ৩০ হাজার ৭ শত ৩০ টাকা টাকা উদ্ধার করেন।

উল্লেখ্য যে, গত ১১ মে শাহ ইব্রাহীম আলী থানায় এসে সাধারণ ডাইরী করেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নম্বর থেকে তার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করে তার বোনের কন্ঠ নকল করে বিভিন্ন সমস্যার কথা বলে তার নিকট টাকা চায়। তিনি সরল বিশ্বাসে ঐ অজ্ঞাতনামা ব্যক্তির কথায় রাজি হয়ে তার দেয়া বিকাশ নাম্বারে বিভিন্ন সময়ে সর্বমোট নগদ ৯০ হাজার টাকা পাঠান।

টাকা পাঠানোর পরে উল্লেখিত নম্বরে ফোন করলে মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আবেদনকারী তার বোনের সাথে ফোনে কথা বলে জানতে পারেন, তার বোন কোনো টাকা পয়সা তার কাছে চান নাই, এমনকি তিনি কোনো টাকা পয়সা পান নাই। তখন আবেদনকারী প্রতারণার স্বীকার হয়েছেন বুঝতে পেরে এই বিষয় সংক্রান্তে মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন।

দায়ের করা জিডির প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্ট রোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হতে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার সহযোগী ১। বুলবুল মিয়া (৩৬), এবং ২। মোঃ মাসুম (১৯)কে রাজনগর থানাধীন খাশ প্রেমনগর এলাকা থেকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট ২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১ লক্ষ ৩০ হাজার ৭শত ৩০ টাকা টাকা উদ্ধার করেন।

ধৃত আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইজ মোবাইল ফোন এর মাধ্যমে ছদ্ধবেশ ধারণ করে প্রতারণার মূলকভাবে কৌশলে বিকাশের মাধ্যমে বিকাশ একাউন্ট হতে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে আত্নসাৎ করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এই কাজ করে আসছে বলে জানা যায়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।