সিলেটের ৬টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মে) যৌথ অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা হতে বেলা ২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর,ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং মোঃ জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সিলেট এর আদালত ও ফোর্সসহ এসএমপি সিলেট এর বিভিন্ন থানাএলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দঃ বিঃ ১৮৬০ এর ২৬৯ ধারা অমান্য করায় ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান’কে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয় ।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯