মৌলভীবাজারের বড়লেখায় শিশু-কিশোরদের মাঝে নিয়মিত নামাজ পড়ার আগ্রহ বাড়াতে নিয়মিত তাকবীরে উলার সহিত নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাইসাইকেল জিতে নিয়েছে ২২ শিশু- কিশোর।

প্রতিযোগিতায় ৮২ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও শেষ পর্যন্ত ৪০ দিন নিয়মিত তাকবিরে উলার সহিত নামাজ আদায় করে বাইসাইকেল জিতে নিয়েছে ৫-১৫ বছর বয়সের ২২ জন।

এলাকার দুটি মসজিদে নিয়মিত তাকবীরে উলার সহিত নামাজ পড়া প্রতিযোগিতার আয়োজন করে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সামাজিক সংগঠন বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ। পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাহেদ আহমদ,কাওছার আহমদ, কাশেম আহমদ,আহমেদ মাসুদ,আলতাফ হোসাইন,ছাব্বির খান।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে রোববার (১৬ মে) বিকেল ৩টায় বোয়ালী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে আয়োজন করাহয়। এসময় অতিথিরা বিজয়ী শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার তোলেদেন।

বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খাঁনের সভাপতিত্বে ও বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খোরশেদ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র জেহিন সিদ্দিকী, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খাঁন,শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি নাজমুল আবেদিন,সাংবাদিক মোস্তফা উদ্দিন, সমাজ সেবক নিজাম উদ্দিন, আব্দুল খালিক, আব্দুর শাকুর খাঁন।

এব্যাপারে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সভাপতি আশফাক জুনেদ বলেন,গ্রামের শিশু কিশোরেরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়,নামাজি হয় এমন লক্ষ্যকে সামনে রেখে এ সংগঠনের উদ্যোগে অল্প বয়সী শিশু-কিশোরদের মধ্যে গ্রামের দুই মসজিদে নিয়মিত তাকবীরে উলার সাথে ৪০ দিন নামাজ পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাড়া দিয়ে প্রথম দিকে ৮২ জন শিশু কিশোর নামাজ আদায় শুরু করলেও শেষ পর্যন্ত ২২ জন বিজয়ী হয়েছে। এলাকার প্রবাসীদের অর্থায়নে বিজয়ীদের মধ্যে উপহার স্বরূপ একটি করে বাইসাইকেল দেয়া হয়েছে। যারা অংশ গ্রহণ কারেছে তাদেরকে ও পুরস্কৃত করা হয়েছে। আমরা এ সংগঠনের মাধ্যমে সমাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি। বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ যুব সমাজের চরিত্র গঠনের লক্ষেও কাজ করছে।