চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।
বিষয়তি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।
