যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার ১২ মে দুপুর ১২টায় সুনামগঞ্জ ষ্টেডিয়াম মাঠে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ, সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার , সংগঠনের সুনামগঞ্জ শাখার চেয়ারম্যান এডভোকেট হোসেন তওফিক চৌধুরী , কো চেয়ারম্যান লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল আবেদীন, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, এডভোকেট আব্দুল খালেক, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২