ওজনে কম দেয়া ও ভেজাল পূণ্য বিক্রির দায়ে সিলেটের দক্ষিণ সুরামা এলাকার ৪টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরেকে এই টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার সকাল সোয় ১০ টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ কারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেট এর নেতৃত্বে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওজন কম দেওয়া, মেয়াদ উর্ত্তীণ, ভেজাল দ্রব্য রাখা ও বিক্রয় করার অপরাধে মোট ৪টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২
