পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ১০দিনের সফরে এসে প্রতিটি এলাকায় গিয়ে সাধারণ জনগন ও নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্যাক্তিগত তহবিল থেকে উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন ভোলা -২আসনের জননন্দিত সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল।
ধারাবাহিক ভাবে তিনি তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তিনি এই উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন।
এ প্রসংগে মাননীয় সংসদ সদস্য বলেন নেতা কর্মীরা আমার প্রান আমি তাদের হাসিতেই আমার প্রকৃত ঈদ উদযাপন করি,আমি বোরহানউদ্দিন -দৌলতখানের প্রতিটি মানুষকে আমার বাবা মা ও ভাইয়ের মত ভালোবাসি, তাদেরকে আমি সেই হিসেবেই সেবা দিয়ে যাচ্ছি,আজ তিনি বোরহানউদ্দিনের কাচিয়া, টবগী,হাসানগর, পক্ষিয়া ইউনিয়নের নেতা কর্মীদের মাঝে তার ঈদ শুভেচ্ছা পৌছে দেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯
