সিলেটের ওসমানীনগরে এক গৃহবধুর পিতার বাড়ি থেকে পাঠানো ইফতারীতে বরের জন্য আলাদা সাজানো থালা না থাকার জের ধরে সৃষ্ট পারিবারিক কহল ও ঈদুল ফিতরের নতুন কাপড় না পাওয়ায় স্বামী ও শাশুড়ীর নির্যাতনে ৭ মাসের অন্তস্বত্তা গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠে।
এঘটনায় নিহতের বড় ভাই ইসলাম উদ্দিন শনিবার রাত ১০ টার দিকে নিহতের স্বামী ও শাশুড়ীকে আসামী করে ওসমানীনগর থানায় সংশ্লিষ্ট আইনে মামালা দায়ের করেন। মামলা নং৫।
ওই মামলায় রবিবার দুপুরে স্বামী আরশ আলী ও শাশুড়ী মিনারা বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিহত শরিফা বেগম (২০) নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের শাকিম উল্যার ছোট মেয়ে।
তবে স্বামী ও শাশুড়ী দাবি, পরিবারের সবার অজান্তে শরিফা আত্মহত্যা করে মৃত্যু বরন করেছে। যদিও শনিবার দুপুরে তার স্বামীর বাড়ির নিজ ঘরের বিছানা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
ওসমানীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, এই ঘটনায় নিহতের ভাই সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন। আমামীদের গ্রেফতার দেখিয়ে আতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯
