হবিগঞ্জ থেকে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৫ এপ্রিল) রাতে তাকে নবীগঞ্জ থানা এলাক থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ হোসেন (২৫)। সে গাজীপুর জেলা কাপাসিয়া থানার আড়াল গ্রামের হিরন মিয়ার পুত্র। বর্তমানে সে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার ইসলামপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানী (সিলেটক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলমএ র নেতৃত্বে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তুমপুর টোলপ্লাজার সামনে ঢাকা টু সিলেটগামী হাইওয়ে রোডে ৫১ (একান্ন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মারুফ হোসেনকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৬