সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার উপর দিয়ে শুক্রবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো নগরী। প্রায় আধঘন্টা ধরে চলে কালবৈশাখী ঝড়ের তান্ডব। ঝড় থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

সিলেটের হাউজিং এস্টেটের বাসিন্দা শামীম আহমদ বলেন, ঝড়ের তাণ্ডবে বাসার জানালা ভেঙার উপক্রম ছিল। একটি সুপারি গাছ ভেঙে বাসার ওপর পড়েছে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।