সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে ৩৪ লিটার দেশীয় তৈরী নিষিদ্ধ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (১১ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, নীলমনি চন্দ্র নাথ (৪৮)। সে গোলাপগঞ্জ থানার দক্ষিণভাগ এলাকার মৃত নগেন্দ্র চন্দ্র নাথের পুত্র।
র্যাব জানায়, রবিবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা টু এয়ারপোর্ট রোডস্থ সবুজ সংঘ গেইটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নীলমনি চন্দ্র নাথকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩৪ লিটার দেশীয় তৈরী নিষিদ্ধ ঘোষিত চোলাই মদ উদ্ধার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২
