সিলেটের এএমপি এয়ারপোর্ট থানা এলাকা থেকে মাদক মামলার ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। সোমবার (৫ এপ্রিল) বুরজান ও খাদিমনগর চা বাগান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট এয়ারপোর্ট থানার বেলতলা বুরজান চা বাগানের মৃত দীন দয়ালের কন্যা চিন্তা চাষা ও একই থানার খাদিমনগর চা বাগান উত্তর লাইনের দুলাল মালির স্ত্রী লক্ষী মালি।
র্যাব জানায়, সোমবার বিকেলে ও সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে যথাক্রমে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানা এলাকায় বুরজান চা কারখানার সামনে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট জিআর নং-১২০/২০২০, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিকনং- ২৪(ক)/২৪(গ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী চিন্তাচাষা খাদিমনগর চা বাগান উত্তর লাইনে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট জিআর নং-১০৯/২০১৯, মামলানং- ১২, তারিখ ১২/০৫/২০১৯ ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রনআইনের ৩৬(১) এর ২৪ (ক) দঃ বিঃএর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী লক্ষী মালিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬
