হবিগঞ্জের মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব–৯’র সদস্যরা। শনিবার ও রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দুধপাতি গ্রামের আলি মিয়ার পুত্র অবন মিয়া (৪০), একই জেলার মাধবপুর থানার দক্ষিণ সুরমা এলাকার মৃত মুক্তার হোসেনের পুত্র মো: ইদু মিয়া (৪৬), চুনারুঘাট থানার হাপটার হাওরের ফরুন মিয়ার পুত্র মো: নজরুল মিয়া (২৬) ও একই গ্রামের অনু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৮)।

র‌্যাব-৯ জানায়. শনিবার ৩ এপ্রিল ও রবিবার ৪ এপ্রিল বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ কে এম কামরুজ্জামান ও সিনিঃ এএসপি লুৎফর রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাজাঁ জব্দসহ মাদক ব্যবসায়ী অবন মিয়া, মোঃ ইদু মিয়া, মোঃ নজরুল মিয়া ও সাকিব মিয়াকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৪