সিলেটের দক্ষিণ সুরমায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার থানাধীন নকিবরচক ও ছদ্দলপুর গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হন। প্রায় দুইঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, এলাকার নকিবরচক ও ছদ্দলপুরের মধ্যে ফুটবল খেলাকে নিয়ে উত্তেজনা দেখা দিয়ে। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান। দুই ঘন্টা সময় ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
