নওগাঁয় বিএনপির মিছিলে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশে। আজ বেলা ১২ টার দিকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সম্প্রতি সারাদেশে মোদি বিরোধী আন্দোলনে হামলা ও হতাহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মিছিল বের হয়। এতে বাধা দেয় পুলিশ। বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়া হয়। এতে বিএনপি’র অন্ততপক্ষে ২০ জন নেতাকর্মীসহ মোট ৩০ জন আহত হয়। তবে পুলিশ জানায় আন্দোলনকারীরা হঠাৎই মারমুখী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও রাবার বুলেট ছড়া হয়।