চট্টগ্রামের হাটহাজারি ও ঢাকাসহ সারাদেশে ৭ জন নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধা হরতাল পালিত হচ্ছে নরসিংদীতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে অবস্থান নেয় হেফাজত সমর্থকেরা।

একইস্থানে কঠোর অবস্থান নিয়ে বাধা দেয় র‌্যাব, পুলিশসহ আইন শৃংঙ্খলা বাহীনির সদস্যরা। এসময় শহরের জেলখানা মোড়ে সমবেত হয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতাল সফল করতে বিভিন্ন স্লোগান দেয়।

শান্তিপূর্ন হরতালের ফলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সকল আঞ্চলিক সড়কেও বন্ধ রয়েছে সব ধরণের যান চলাচল ও দোকানপাট। এতে চরম দূর্ভোগে পড়েছে যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেটে যেতে হচ্ছে যাত্রীদের।

এদিকে ঢাকা সিলেট ও চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল বন্ধ। আজ সকালে আমিরগঞ্জ রেল স্টেশনে আটকা পড়ে আছে মহানগর ট্রেনটি। সকাল ১১ টা দিকে নরসিংদী স্টেশনে আটকা পড়ে আছে চট্টগ্রাম মুখী কর্ণফুলী মেইল। হেফাজতে কর্মীরা নরসিংদী রেলস্টেশনে প্রধান ফটকে অবস্থান করছে। এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মূসা মিয়া।

সকাল থেকে আরশিনগর-রায়পুরা আঞ্চলিক সড়কে গাছ দিয়ে ব্যারিকেট ও অগ্নি সংযোগ করেছে হেফাজতে কর্মীরা।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮