হবিগঞ্জের মাধবপুর থেকে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম তাউছ মিয়া (৩০)। সে হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থানার পুরাসুন্দা গ্রামের মৃত আতাব উল্লাহর পুত্র।
র্যাব-৯ জানায়, শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফর রহমানএর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাএলাকায় হতে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আসামী তাউছমিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭
