সিলেট নগরীর নয়াসড়কে থেকে জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিয়ষটি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এসএম আবু ফরহাদ।

তিনি জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছিল। এসময় তাদের গ্রেপ্তার করা হয়।

এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এ দিকে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই ভাবে জেলার সকল উপজেলায় যে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্দেশনা প্রদান করতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 উল্লেখ্য,  শুক্রবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রশাসনের এক স্মারকের ভিত্তিতে এসব ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়।