ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

১৮ মাস পর ভারতে ফিরে গেলেন তরিকুল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৪২২ বার পঠিত
১৮ মাস পর ভারতে ফিরে গেলেন তরিকুল

প্রায় ১৮ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন তরিকুল ইসলাম (২৭) নামের এক ভারতীয় নাগরিক। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি অভিবাসন পুলিশের নিকট তাকে হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন পুলিশ। তরিকুল ইসলাম ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া থানার বোদাগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব হোসাইন বলেন, গত ২০১৮ সালের জুন মাসের ২৭ তারিখে তরিকুল ইসলাম পঞ্চগড়ের ভজনপুর সীমান্ত দিয়ে কোনপ্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তরক্ষি বাহিনী বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদলতে উপস্থাপন করা হলে আদালত তাকে ১ মাস ২০ দিনের সাজা ও ১ হাজার টাকা জরিমানা করেন।

সাজার মেয়াদ শেষ হলেও দুদেশের মাঝে চিঠি আদান প্রদানের মাধ্যমে দীর্ঘদিন পর আজ তার মুক্তির আদেশ হলে দিনাজপুর জেলা কারাগার কতৃপক্ষ তাকে সকালে আমাদের নিকট হস্তান্তর করেন। পরে প্রক্রিয়া শেষে আমরা তাকে ভারতীয় অভিবাসন পুলিশের নিকট হস্তান্তর করেছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa