ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হিলিতে সোনালি ব্যাংক চুরির চেষ্টায় ৫ চোরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   ৩০২ বার পঠিত
হিলিতে সোনালি ব্যাংক চুরির চেষ্টায় ৫ চোরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ

দিনাজপুরের হিলিতে সোনালি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় ৫ চোর ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা চোরেরা হলেন- হিলির ধরন্দা ফকিরপাড়া গ্রামের তোফাজ্জলের ছেলে আশিক হোসেন (২৪),একই এলাকার মৃত শেখ সিদ্দিক মন্ডলে ছেলে মানিক (৩২), শরিফুল ইসলামের ছেলে আল আমিন (২৫), তোরাব আলী এর ছেলে বোরাহান উদ্দিন (২৭), নওগাঁ সদর চক দেবপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে বাবুর ছেলে রানা (২৩), ওয়ারেন্টভুক্ত আসামি মধ্য মাধবপাড়া গ্রামের মৃত বিয়াজ স্ত্রী নাসিমা খাতুন (৩৫) ও ঘাসুরিয়া গ্রামের মৃত আ: সাত্তার আলী এর ছেলে ইমরান আলী (৩০)।

 

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে হিলি স্থলবন্দরের সামনে অবস্থিত সোনালি ব্যাংকের পিছনের দিকের জানালার গ্রীল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করে দুস্কৃতিকারীরা। এসময় ব্যাংকে দায়ীত্বরত আনসার সদস্যরা টের পেলে চোরেরা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ব্যাংক কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই ব্যাংকে চুরির চেষ্টার অভিযোগে ৫ চোরকে আটক করা হয়।

এছাড়াও ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারীসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa