ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

হিলিতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৩৬৫ বার পঠিত
হিলিতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় হিলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত প্রেরিত শিষ্য সাধু যোহনের জামতুলী গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার জাকারিয়াস মার্ডী। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুনা কামনা করা হয়।

এদিকে বড়দিন উপলক্ষ্যে রঙ্গিন কাগজ ও ফুল দিয়ে জাকজমকপূর্নভাবে রঙ্গিন সাজে সাজানো হয়েছে গীর্জাকে। এছাড়াও কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্ট্রান সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa