ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

হাতিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রবাসীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ২৮১ বার পঠিত
হাতিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রবাসীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।অভিযুক্ত ব্যক্তির নাম আবু তাহের (৪০)।সে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।মঙ্গলবার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় এ মামলা দায়ের করেন। হাতিয়া থানায় মামলা নং-১।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ভিকটিমের মা-বাবা গত ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যান।তখন তাদের ঘরে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে একা ছিলেন।এতে প্রতিবেশী প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই মেয়েকে প্রথমে কু-প্রস্তাব দিয়ে গায়ে হাত দেন।একপর্যায়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।পরে ভুক্তভোগীর শৌর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী পালিয়ে যায়।
ওসি আমির হোসেন আরো বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa