ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ২৭০ বার পঠিত
হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে দিনাজপুরের হাকিমপুর পৌর শাখা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাকে নিজ পদবি ও হাকিমপুর আওয়ামী যুবলীগের সাধারণ সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১জানুয়ারি) বিকালে হাকিমপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন তার ফেসবুক আইডিতে সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক (টগর) স্বাক্ষরিত একটি চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহতি পত্রে উল্লেখ করেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সাংগঠনিক পদ পাওয়ার পর থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা কর্মীদের সম্পৃক্ত না করে দলের বিরুদ্ধাচরণ, গত ১০,১১,২১ তারিখে সোহেল রানা তার ফেসবুক আইডিতে উপজেলা যুবলীগের সভাপতিকে নিয়ে অশ্লীলন মন্তব্য এবং তার অপরাধ এর জন্য কারণ দর্শানো নোটিশ এর জবাব না দিয়ে বরং খারাপ ভাষায় মন্তব্য ও জামায়াত, বিএনপির লোকজন দিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড গঠন করা হয়েছে বলে মন্তব্য করেন সোহেল। গত ১৫,১২,২১ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাকিমপুর উপজেলা শাখার জরুরি আলোচনায় সোহেল রানাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও উপরোক্ত সাংগঠনিক অপরাধের কারণে যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার ও উপজেলা যুবলীগের সাধারণ সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলে ০৩,০১,২২ তারিখে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে অব্যাহতি পাওয়া সোহেলকে জানানো হয়েছে। এতদিন বিষয়টি প্রকাশ না হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন আজ তার ফেসবুক আইডিতে অব্যাহতি পত্রটি পোস্ট করলে সঙ্গে সঙ্গে বিষয়টি জানাজানি হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa