ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ মে ২০২৬   ১২৪ বার পঠিত
হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (২৪ মে) রাত পৌনে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থানার নতুন বধীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নতুন বধীজ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার তথ্য পাওয়া যায়। তাদের দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে মো. কালাম মিয়ার কাছ থেকে ২০ কেজি এবং আনোয়ারা আন্নার কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চুনারুঘাট উপজেলার বরোমপুর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৬০) এবং জাবেদ মিয়ার স্ত্রী আনোয়ারা আন্না (২৪)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে মজুত রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa