ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

হবিগঞ্জে যাত্রীবাহি বাস খাদে : দুই নারীসহ তিনজন নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   ৪৩৫ বার পঠিত
হবিগঞ্জে যাত্রীবাহি বাস খাদে : দুই নারীসহ তিনজন নিহত

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বাসের হেলপার আবু সাঈদ (৩০) ও সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা কমলা বেগম (৩৫)। নিহত অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ ঘটনায় ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

বাহুবল মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa