ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

হবিগঞ্জের ফয়সল এখন স্কটল্যান্ডের এমপি…

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৯ মে ২০২১   ৩৫৬ বার পঠিত
হবিগঞ্জের ফয়সল এখন স্কটল্যান্ডের এমপি…

প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে স্কটল‌্যা‌ন্ডের এমএসপি বা মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন ফয়সল হোসেন চৌধুরী। তিনি স্কটিশ লেবার পার্টির হয়ে লোদিয়ান এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

চলমান মহামারি করোনাভাইরাসের কারণে এবার ভোট গণনা শুরু হয় ভোটের একদিন পর। ভোট গণনা শেষ হয় শনিবার। এরপর রাতেই ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসার।

ফয়সল হোসেন চৌধুরীর এই জয়ে আনন্দের বন্যা বইছে স্কটল‌্যা‌ন্ডের বাংলাদেশি কমিউনিটিতে। জানা গেছে ফয়সলের বাড়ি হ‌বিগ‌ঞ্জে। তিনি একজন ব্যবসায়ী।

এর আগে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এ ছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’-এর সমন্বয়কারী ছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa