ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার

চীনে শক্তিশালী টাইফুনের আঘাত: ঘর হারিয়েছেন ১০ লাখ বাসিন্দা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
চীনে শক্তিশালী টাইফুনের আঘাত: ঘর হারিয়েছেন ১০ লাখ বাসিন্দা

চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানা ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝৌ শহরের কাছেও আঘাত হানে এটি।

টাইফুনের প্রভাবে পূর্ব চীনের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঝেজিয়াং ও ফুজিয়ানে ২০০টির বেশি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।

ঝড়ের কারণে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করেছিল।

তবে সোমবার (১০ আগস্ট) সকালে ডলফিন দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে প্রবেশের পর আরও দুর্বল হবে।

তবে এর প্রভাবে বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝুঁকি এড়াতে মানুষকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঝড়ের কারণে সাংহাইয়ের ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং দ্য বান্ড এলাকার কয়েকটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে।

সমুদ্রভিত্তিক বিভিন্ন প্রকল্পের কাজ স্থগিতের পাশাপাশি ৪৭৪টি নির্মাণকাজে ব্যবহৃত জাহাজকে নিরাপদ বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে জাপান ও তাইওয়ানেও ব্যাপক প্রভাব পড়েছে। জাপানের ওকিনাওয়া দ্বীপে রোববার বিকেল পর্যন্ত ৫ হাজার ২৯০টি পরিবার বিদ্যুৎহীন ছিল।

তিন দেশ মিলিয়ে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

এর মাত্র দুই সপ্তাহ আগে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছিল টাইফুন নুল।

চীনে আঘাত হানার আগে এর প্রভাবে ফিলিপাইনে তিনজন নিহত এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa