ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

স্বপ্নে জীবন সঙ্গীকে দেখার উপায়

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৪৫৫ বার পঠিত
স্বপ্নে জীবন সঙ্গীকে দেখার উপায়

স্বপ্ন পূরণ হোক বা না হোক তা দেখে অলীক সুখের জগতে ভেসে থাকতে সবাই। তবে স্বপ্ন যে সব সময় সুখের হবে এমনটা নয়। ঘুমের ঘোরে দেখা স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নও হয়।

যার ফলে হঠাৎ করে মাঝরাতে ভেঙে যেতে পারে ঘুম। শুধু তাই নয়, আবার অনেক সময় ভেসে আসতে পারে প্রিয়জনের স্মৃতি। যার সঙ্গে বর্তমানে হয়ত কোনও যোগাযোগ নেই।

ভেঙে গিয়েছে সম্পর্ক। ভুলে যেতে চান সেই অতীতকে। কিন্তু হঠাৎ করে স্বপ্নে সেই সব পুরনো দিনগুলোর কথা মনে পড়ে
যেতে পারে।

কিন্তু কেন? জেনে নিন যে কারণে স্বপ্নে আসে সাবেক প্রেমিক বা প্রেমিকা

(১) সম্পর্ক যে সব সময় পরিণতি পাবে এমন কিন্তু নয়। হতে পারে, আপনি কোনও খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন, বা খুব খারাপ ভাবে কোনও সম্পর্ক শেষ হয়ে গিয়েছে।

সেই ক্ষেত্রে ঘুমের মধ্যে মাঝে মধ্যে ভেসে আসতে পুরনো দিনের স্মৃতিগুলো। যা আপনার মনে হয়ত দাগ কেটে গিয়েছে।

ফলে একটি সম্পর্ক ভেঙে গেলে তার স্মৃতি গুলি আমাদের মনে থেকে যায় অনেক দিন। ফলে ঘুমের ঘোরে হঠাৎ পুরনো দিনের কথা মনে পড়ে ভেঙে যেতে পারে আপনার ঘুম।

(২) ঘুমের মধ্যে আপনি হয়ত অনেক সময় প্রাক্তন মানুষটির সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর স্বপ্ন দেখতে পারেন। তার মানে এই নয় যে, আপনি আবার তার কাছে ফিরে যেতে চাইছেন।

হতে পারে বর্তমানে আপনি যে সম্পর্কে রয়েছেন সেখানে আগের সম্পর্কের পুরনো অনেক স্মৃতি মিস করছেন।

নতুন সম্পর্ক নিয়ে সুখী থাকলেও অতীতের মানুষটির সঙ্গে কাটানো কোনও বিশেষ মুহূর্ত বা কথা যা দাগ কেটে যায় মনে সেই গুলিই ঘুরে ফিরে আসতে পারে আপনার রাতের স্বপ্নে।

(৩) প্রিয়জনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভাবে শেষ হয়ে গেলেও হয়ত, আপনি বিষয়টি এখনও মন থেকে মেনে নিতে পারেননি।

ফলে বিষয়টি নিয়ে আপনি খুব চিন্তা ভাবনা করছেন। যার কারণে, রাতের বেলা ঘুমের সময়ও ভেসে আসতে পারে প্রাক্তন মানুষটির কিছু কথা কিছু স্মৃতি।

(৪) অন্য কোনও মানুষ বা আপনার বর্তমান সম্পর্কের মধ্যে কথাবার্তায় বা তার ব্যবহারে যদি অতীত মানুষটির সঙ্গে মিল থাকে, তাহলেও মনে পড়তে পারে প্রাক্তন মানুষটির কথা।

কেননা আমাদের স্বপ্নে ঘুরে ফিরে আসে সুখের মুহূর্ত বা বিশেষ কোনও দিনের ছবি।

সেইসব মুহূর্ত যদি আমাদের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে কেন্দ্র করে গড়ে উঠে থাকে তাহলে, আমাদের স্বপ্নে তাদের যাতায়াতের সম্ভাবনা বৃদ্ধি পায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa