ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

সৌদি আরবে ভবন থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   ৪৫৯ বার পঠিত
সৌদি আরবে ভবন থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদিতে তিনতলা ভবন থেকে পড়ে রাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে রিয়াদ শহরে কাজ করার সময় ওই ভবন থেকে পড়ে মারা যান তিনি।

নিহত রাকিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে কাজ করছিলেন। গত দুই মাস আগে দেশে ফিরে পাশের বাড়ি হরিপুরনুড়াপাড়া গ্রামের মীম আক্তারকে বিয়ে করেন তিনি।

বিয়ের ২৫ দিন পর রাকিব পুনরায় সৌদি আরবে ফিরে যান। মঙ্গলবার রিয়াদ শহরে মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa