ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী

সোনাগাজীতে সিমেন্টের গোডাউনে তেল!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ মার্চ ২০২২   ৩২২ বার পঠিত
সোনাগাজীতে সিমেন্টের গোডাউনে তেল!

ফেনীর সোনাগাজীতে সিমেন্টের গোডাউনে ৯১২ লিটার ভোজ্যতেল মজুদ করার দায়ে মেসার্স আজিজ ট্রেডার্সের মালিক আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৩ মার্চ) দুপুরে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিকের নেতৃত্বে আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লিখন বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজার এলাকায় মেসার্স আজিজ ট্রেডার্সের সিমেন্টের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গোডাউনে ৫৭টি কার্টনে ৯১২ লিটার ফ্যামিলি ব্র্যান্ডের ভেজিটেবল ওয়েল ফার্টিপাইড পাম অলিন পাওয়া যায়।

বাজারে কৃত্রিম তেলের সংকট তৈরি করে তেল মজুদের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক আজিজুল হকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে মজুদকৃত সবগুলো তেল খুচরা বাজারে সরবরাহ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরনকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa