ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ মার্চ ২০২২   ৩১১ বার পঠিত
সোনাইমুড়ীতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি সুপারী বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবকের নাম আনোয়ার হোসেন লেদা (২৮),সে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নয়ারাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।শনিবার (১২ মার্চ) বিকেলের দিকে উপজোর নয়ারাজামপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, লেদা দুপুরে খাবার শেষে বাড়ি থেকে বের হন।দুপুর ৩ টার দিকে একই বাড়ির সোহেল তার লাশ বাড়ির পাশে সুপারী বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে।খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa