ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

সীমিত আকারে পাথর কোয়ারি ইজারা দিতে চায় সরকার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   ১৬৮ বার পঠিত
সীমিত আকারে পাথর কোয়ারি ইজারা দিতে চায় সরকার

সিলেট ও সুনামগঞ্জে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বাদ দিয়ে অন্য এলাকাগুলোয় সীমিত আকারে পাথর উত্তোলনের অনুমতি দিতে চায় সরকার। পাথর উত্তোলনের প্রভাব প্রতিবেশ ও পরিবেশে কেমন হবে, তা নিরূপণের পর এ সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়’ বিষয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবাদকর্মীদের এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরিবেশ সংরক্ষণ করে খনিজ সম্পদ আইন এবং পরিবেশসংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে, সরকারঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) বাদ দিয়ে বাকি সব জায়গায় কীভাবে সীমিত আকারে পাথর কোয়ারিগুলো ইজারা দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকের এ সভা হয়েছে।

এ বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায় থেকে আমাদের আগে একটা জরিপ দরকার। সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, খনিজসম্পদ মন্ত্রণালয়ের একজন সদস্যকে নিয়ে কমিটি করা হবে। কমিটি যদি চায়, আরও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে পারবে।’

সালাউদ্দিন জানান, ‘এ কমিটি সশরীর জায়গাগুলো পরিদর্শন করে বাংলাদেশ–ভারত সীমান্তে যেসব স্থানে পলিপতন হচ্ছে, সেসব স্থানে কী পরিমাণ পাথর–বালু জমছে, সেগুলো পরীক্ষা করবে। নদীভাঙনের কারণে আমাদের সীমান্তের পরিবর্তন হয়ে যাচ্ছে, সে বিষয়গুলো তারা পরীক্ষা করবে। একই সঙ্গে কী পরিমাণ, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, সে বিষয়ে পরামর্শ দেবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us