ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ২৬ বার পঠিত
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মাঠে থাকবেন।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে।

এদিকে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি নগরীর সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

নিরাপত্তা কার্যক্রমে ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অন্যান্য গোয়েন্দা ইউনিট সক্রিয় থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us