ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

সীমান্তে গরু পাচারকালে নিহতদের দায় নেবে না সরকার: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৩১৫ বার পঠিত
সীমান্তে গরু পাচারকালে নিহতদের দায় নেবে না সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সীমান্তে গরু পাচারের জন্য কোনো বিট খাটালের অনুমোদন সরকার দেয়নি। গরু আনতে অবৈধভাবে কেউ সীমান্ত রেখা অতিক্রম করে বিএসএফের গুলিতে মারা গেলে তার দায়ও সরকার নেবে না।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘রাজশাহীসহ অনেক সীমান্তে অবৈধ খাটাল গড়ে উঠেছে। সুবিধাবাদী একটি চক্র এই খাটাল তৈরি করেছে। এগুলো তৈরিতে আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের কোনো অনুমতি নেই। সরকার খাটালগুলো বন্ধে পদক্ষেপ নিচ্ছে।’

এর আগে মন্ত্রী দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।

অনুষ্ঠানে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ফেসবুক ও ইউটিউবের কারণে যুবকদের নৈতিক অবক্ষয় ঘটছে। তাই এগুলো ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অভিভাবকদেরও এ ব্যাপারে নজরদারি থাকতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে হবে।’

 

 

 

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম গড়ে তুলতে হবে। এ ব্যাপারে অভিভাবক এবং শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম না থাকলে শিক্ষার কোনো মূল্য নেই।’

দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭৩ বছরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের প্রাক্তন অতিরিক্ত মহাব্যবস্থাপক আবদুল লতিফ। স্বাগত বক্তব্য দেন স্কুলটির প্রধান শিক্ষক ফেরদৌস আলী।

দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa