ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জন গ্রেপ্তার

বিদেশি মদ ও ভারতীয় পণ্য উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   ১৭৬ বার পঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীতে পৃথক ও বিশেষ অভিযানে অপহরণকারী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী, সন্দেহভাজন ও চোরাচালানকারীসহ মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এসএমপি ডিবির অভিযানে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া শাহপরাণ (রহ.) থানা পুলিশের পৃথক অভিযানে ১২৫ পিস ভারতীয় ফেসওয়াশ, ১৪৬ পিস মেহেদি ও ৫২৫ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে বিভিন্ন মামলার সাতজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন স্থান থেকে মাদকসহ ও মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়। এছাড়া সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলা ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে।

এছাড়া মহানগরীর বিভিন্ন স্থান থেকে একজন চোর ও চারজন হকারকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa