ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

সিলেটে র‌্যাবের অভিযানে আটক ৪

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   ৩৩৩ বার পঠিত
সিলেটে র‌্যাবের অভিযানে আটক ৪

সোমবার (২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ২নং ইসলামপুর ইউনিয়ন এর কলাবাড়ী গ্রামস্থ কলাবাড়ী মাদ্রাসার পিছনে খোলা মাঠের উপর অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (২০), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং- বালুচর, থানাঃ কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট’কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৯৪ বোতল Officer’s Choice PRESTIGE WHISKY নামক বিদেশীমদ উদ্ধার ও জব্দ করেন র‌্যাব-৯। জব্দকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, এসএমপির এয়ারপোর্ট থানাধীন কমলা বাগান মজুমদারি শাহ মঞ্জিল বাসার সামনে অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী শিবলু আহম্মেদ (৩০), পিতা- রফিকুল ইসলাম, সাং- ইনামতি, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট’কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ১৫৫২ পিস ইয়াবা জব্দ করেন র‌্যাব। জব্দকৃত ইয়াবাসহ ধৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।

অপরদিকে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বাগলী বাজারস্থ শাহদত ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী যথাক্রমে ১। আব্দুল কাদির (৪২), পিতা- মোঃ দোলা মিয়া, ২। মোঃ সাইফুল ইসলাম (৪৪), পিতা- মৃত আসন আলী, উভয় সাং- বাকাতলা, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ২৭৫৭ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবাসহ ধৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং আসামীদেরকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa