
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গঙ্গারজল এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-৯। আসামীদ্বয় হলেন মৃত আব্দুল জলিল @ মাখন’র ছেলে মোঃ দেলোয়ার আহমেদ(৩৬) এবং মায়া মিয়া চৌধুরী’র ছেলে মোঃ খলিলুর রহমান(৪১)। উভয় সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গঙ্গারজল এলাকার বাসিন্দা। জব্দকৃত ফেন্সিডিলসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং তাহাদের সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করে।
এদিকে, বুধবার (২৮ অক্টোবর) সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন শ্রীপুর এলাকা থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ২ বোতল বিদেশী মদ এবং রুটিমল্লি ২৬ পিস জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী শ্রী শুভনবাড়াইক (২৮), পিতা- লক্ষী নদরবাড়াইক, সাং- শ্রীপুর চা বাগান, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট’কে গ্রেফতার করে র্যাব। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।
অপরদিকে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আলু বাগানস্থ এলাকা থেকে Tossex Syrup ৪৬ বোতল ও Mc Dowell`s ৪৫ বোতল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আক্কাছ আলী (২২), পিতা- মোঃ ফজর আলী, সাং- গুচ্ছগ্রাম, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট’কে গ্রেফতার করে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
